|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিআরটিএ’র ৬ মোটরযান পরিদর্শকের পদোন্নতি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিআরটিএ’র ৬ মোটরযান পরিদর্শকের পদোন্নতি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)র মোটরযান পরিদর্শকের ৬ টি শূন্যপদে পদোন্নতি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।  আজ ১৯ অক্টোবর নং-৩৫.০০.০০০০.০২০.১২.০০৮.২৫-৬৩৬ সংখ্যক স্মারকের আদেশে বিআরটিএর চেয়ারম্যানকে পত্র পাঠিয়েছেন বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. সাঈদ সিদ্দিক, মো. জামান হোসেন, এস এম সামিউল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মিনহাজ উদ্দীন, মোঃ গোলাম সরওয়ার। তাঁরা ২০১৭ সালে মেকানিক্যাল এসিস্ট্যান্ট (১৪ তম গ্রেড) এ যোগদান করে আজ মোটরযান পরিদর্শক (১০ম গ্রেড) এ পদোন্নতি পেয়েছেন।

বিআরটিএ’র সূত্র বলছে, মোটরযান পরিদর্শকের শূন্য পদে পদোন্নতির নিমিত্ত সংশ্লিষ্ট কাগজপত্র ও তথ্যাবলি পরীক্ষা-নিরীক্ষান্তে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) এই ছয় জন মেকানিক্যাল এসিস্ট্যান্ট ফিডার পদধারীকে মোটরযান পরিদর্শক পদে পদোন্নতির পরামর্শ প্রদান করেছে। সুপারিশকৃত পদ ও কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে আদালতে কোন রিট মামলা/পদ সংরক্ষণের আদেশ/বিভাগীয় মামলা থাকলে তা নিষ্পত্তি সাপেক্ষে পদোন্নতি দেওয়া হবে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact