|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ময়মনসিংহে র‍্যালি-আলোচনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে র‍্যালি-আলোচনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক আনিসুর রহমান, মোটরযান পরিদর্শক মুহাম্মদ জহির উদ্দিন বাবর, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এসব প্রবণতা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও সভায় মত দেন বক্তারা।

Advertise with us
Advertise with us
‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
একসঙ্গে পাঁচ স্লিপার এসি বাসকে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
তুরাগ নদের কাছে পাওয়া বাইক...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষা অভিযানে কমেছে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact