ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এক আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আ. রহমান ও বিআরটিএ’র সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা।
অনুষ্ঠানে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে ৪০ লাখ টাকা, পঙ্গু দুইজনকে ৩ লাখ করে এবং আহত ৫ জনকে এক লাখ করে মোট ৫১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।