ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপ্রাদ কে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং সবার সম্মিলিত উদ্যোগে বেপরোয়া গতি, অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্রাফিক আইন অমান্য করার কারণে সড়কে দূর্ঘটনা ও নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বাড়ানোর জন্য গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
আজ বুধবার(২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ড মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম,বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল,মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ অনেকে।
এসময় বক্তারা বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, গাড়ির ফিটনেস ঠিক রাখা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার জরুরি। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং গাড়িতে সিটবেল্ট বাঁধার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।