ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
সিলেট প্রশাসন ও বিআরটিএ যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে। নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সিলেট প্রশাসন ও বিআরটিএ- এর যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
সিলেট জেলা প্রশাসক ও জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপনের আলোচনা সভার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিলেট বেতারের উপস্থাপিকা নাফিছা তানজিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান (অতিরিক্ত সচিব)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম), অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আয়েশা আক্তার।
সেরা চালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলমের হোসেন, বাবুল আহমদ, জুম্মান হোসেন মাহিরুল ইসলাম কালা।
সভায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। চেক পেয়েছেন শাহ নেওয়াজ, আসরাফ হোসেন, ওয়াহিদ, লায়েক আহমেদ, আব্দুস ছামাদ, রাহিমা বেগম, মো: তাজ উদ্দিন, সুমি বেগম, কলসুমা বেগম, হাফছা আক্তার, জয়নব বিবি, নিরা বেগম, ফাতেমা বেগম, কনা খাতুন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নিরাপদ সড়ক শুধু মাত্র একার পক্ষে সম্ভব নয়, এখানে চালকে সময়ে প্রতি নজর না দিয়ে জীবনের প্রতি খেয়াল রাখা জরুরি।