|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও বিআরটিএ পঞ্চগড় সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলফিকার নাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগড় ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. বেলাল হোসেন

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মোটর পরিবহন শ্রমিক, পিটিআইয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact