|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা করা হয়েছে।

বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের বাস্তবায়নে এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন কচি, রুমানা আক্তার, রোজিনা আক্তার, মোঃ আমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও যানবাহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য, সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে সভায় আলোচনা করা রয়েছে।

আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে চালক, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact