|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা বিআরটিএর রোড শো

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা বিআরটিএর রোড শো

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য রোড শো, সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। এসবের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।

রোড শোতে অংশ নেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে সড়কে যানজট নিরসনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সড়কে অবস্থানরত অবৈধ স্থাপনা ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক পুলিশের অ্যাডমিন টিআই আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact