|

Advertise with us

তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে

  |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তরুণ নির্মাতা সজীবের আকস্মিক মৃত্যু, কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে

নাট্যাঙ্গনের তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তার প্রয়াণ ঘটে। সজীবের মৃত্যুর বিষয়টি তার সহকর্মী নির্মাতা আশিকুর রহমানসহ অন্যান্য অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন।

সজীবের এই আকস্মিক মৃত্যুতে ছোটপর্দার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা আশিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেছেন, কিছুদিন আগেও হার্টের সমস্যা সমস্যায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরেন। এভাবে তরুণ বয়সে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দেওয়া সেই পোস্টে আশিকুর আরও উল্লেখ করেন, মাত্র ৫ ঘণ্টা আগে সজীব অনলাইনে ছিলেন। আর দু ঘণ্টা আগে মারা গিয়েছেন।

এদিকে সজীবের ঘনিষ্ঠ বন্ধু কথা সাহিত্যিক শফিক রিয়ান জানিয়েছেন, বছরের শুরু থেকেই হার্টের অসুখে ভুগছিলেন সজীব। মঙ্গলবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। গত সোমবার রাতেও তারা এক সঙ্গে ছিলেন, আড্ডা দিয়েছেন বলেও জানান তিনি।

সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফেসবুকে সজীবের একটি ছবি শেয়ার করে অপূর্ব লেখেন, ‘আমাদের সকলের প্রিয় নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

এই সময়ের নির্মাতাদের মধ্যে অন্যতম নাম ছিলেন মারুফ হোসেন সজীব। তিনি নিজেই নিজের নাটকের গল্প লিখতেন এবং পরিচালনা করতেন। চমৎকার নির্মাণশৈলী ও গল্প বলার ঢঙের জন্য কাজের স্বীকৃতি হিসেবে বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছিলেন তিনি।

মারুফ হোসেন সজীবের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ এবং ‘নুসাইবা’।

Advertise with us
Advertise with us
চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন আসছে,...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শীতের আগমনী বার্তা, ঘন কুয়াশায়...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডিজেলের বদলে বিদ্যুতের ট্রেন আনছে...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল...
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই...
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact