|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অভিনেত্রী দীপা খন্দকারের এই অবস্থা কেন?

  |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভিনেত্রী দীপা খন্দকারের এই অবস্থা কেন?

প্রথম দেখায় চিনতে একটু বেগ পেতে হয়। রুক্ষ-এলোমেলো চুল, মলিন চেহারায় ক্লান্তি, পরনে পুরনো সাদামাটা শাড়ি। একটু খেয়াল করলেই বোঝা যায়, তিনি আসলে অভিনেত্রী দীপা খন্দকার।

টিভিতে তার দীর্ঘ ক্যারিয়ার। গল্পের প্রয়োজনে নানা চরিত্রেই হাজির হন সুদর্শনা এ অভিনেত্রী। তবে এবার বেশ আলাদা রূপেই দেখা দিলেন তিনি। জানা গেছে, এটি আসলে তার নতুন মিনি সিরিজ ‘কর্মফল’-এর দৃশ্য।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপা নিজেই ছবিটি প্রকাশ করেছেন। সঙ্গে জানান, এই সিরিজটি প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার, দুপুর ১টায়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

এদিকে দীপাকে এমন ব্যতিক্রম রূপে দেখে অবাক তার অনুসারীরা। নাটকটিও দেখার আগ্রহ প্রকাশ করছেন অনেকে। এরই মধ্যে আজ দুপুরে এসেছে সিরিজটির প্রথম পর্ব। তাতে দর্শকের আগ্রহও মন্দ নয়।

নিজের গল্প ও চিত্রনাট্যে ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। এতে দীপার সঙ্গে আরো অভিনয় করেছেন সামিরা খান মাহি, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, দিলারা জামান, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু প্রমুখ।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact