|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের ৪ জেলার যান চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের ৪ জেলার যান চলাচল শুরু

সকাল থেকে বিরূপ আবহাওয়ার মধ্যে যাত্রী কম থাকলেও বাসগুলো দূরপাল্লার পথে চলাচল শুরু করেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতা ঘটনায় জনমনে আতঙ্ক থাকায় গোপালগঞ্জ হয়ে চলাচলকারী দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার যানবাহন কার্যত প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ ছিল।

বুধবার সন্ধ্যার পর থেকেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর, গোপালগঞ্জের মত জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন মালিকরা।

জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার দিনরাত খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী কোনো পরিবহনের বাস চলতে দেখা যায়নি। তবে গোপালগঞ্জকে পাশ কাটিয়ে বিকল্প পথে স্বল্প সংখ্যক বাস চলাচল করতে দেখা গেছে।

শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার যান চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি এসেছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মধ্যে।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলা রাখা গাছ সরিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন বিভিন্ন স্থানে আটকে ছিল। সেগুলো এখন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু বলেন, “গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি পথেও বাস চলছে।”

মহাসড়কে সহিংসতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে সব পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। তবে সরাসরি ঢাকা-কলকাতা পথের বাসগুলো চলাচল করছিল। ভারত ফেরত যাত্রীরা সেসব বাসে এবং ট্রেনে করেই গন্তব্যে যান। তবে বেনাপোল থেকে বিকল্প পথে বরিশালের বাস চলাচল করছিল।

বৃহস্পতিবার সকাল থেকে বিরূপ আবহাওয়ার মধ্যে যাত্রী কম থাকলেও বাস চলাচল শুরু হয়েছে বলে বেনাপোলের বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টারের ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের কারণে সরাসরি কোলকাতা-ঢাকার বাস ছাড়া কোনো পরিবহনের বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার পুরোপুলি বন্ধ ছিল।

“আজ সকাল থেকে আবার নিয়মিত চলাচল শুরু হয়েছে।”

সেখানকার সোহাগ পরিবহন ও রয়েল কোচ পরিবহনের কাউন্টারের কর্মকর্তারাও একই কথা বলেছেন।

খুলনা থেকেও দূরপাল্লার বাসগুলো চলাচল শুরু করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact