|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনা ঋণ পাবেন ঋণখেলাপিরাও

ঋণখেলাপির মামলার ওপর আদালতের স্থগিতাদেশ থাকলে সংশ্লিষ্ট গ্রাহকরাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা তহবিল থেকে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। অর্থনীতির চাকা সচল রাখা এবং ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করে। নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ঋণখেলাপি গ্রাহকের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত যদি খেলাপি ঋণের বিষয়ে স্থগিতাদেশ দেন, তবে সংশ্লিষ্ট গ্রাহক প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থনীতির চাকা সচল রাখা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বাড়ানো, কর্মীদের চাকরি ধরে রাখা, উদ্যোক্তাদের টিকে থাকার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম চালু রয়েছে।

এসব তহবিল থেকে সিএমএসএমই, শিল্প ও সেবা এবং কৃষিসহ কর্মসংস্থানমুখী বিভিন্ন খাতে অর্থায়ন করা হচ্ছে।
নতুন এ নির্দেশনা কেবল আদালতের স্থগিতাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রণোদনা স্কিমের অন্যান্য নিয়ম ও শর্ত আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা ১৫টি স্কিমের মধ্যে রয়েছে বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনের পুনঃঅর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল।

এ ছাড়া খাদ্যনিরাপত্তা জোরদার, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে কৃষি ও পল্লি খাতের পুনঃঅর্থায়ন স্কিম, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম রয়েছে।

নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের জন্য বিশেষ কিছু স্কিমও রাখা হয়েছে। এর মধ্যে কটেজ ও মাইক্রো খাতের স্কিম পিকেএসএফের মাধ্যমে, বিদেশে কর্মসংস্থানের প্রাক্র্থায়ন স্কিম প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে, বেকার যুবকদের কর্মসংস্থানের স্কিম কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করার স্কিম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে।

এ ছাড়া সবুজ কারখানা ভবন ও সবুজ শিল্প খাতের পুনঃঅর্থায়ন স্কিম, সৃজনশীল অর্থনীতি এবং স্টার্টআপ খাতের অর্থায়ন স্কিমও এ তালিকায় রয়েছে।

পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের উন্নয়নে প্রাক্-অর্থায়ন স্কিম এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের প্রাক্-অর্থায়ন তহবিলও রয়েছে। এসব কর্মসূচির আওতায় ঋণ দেওয়ার ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ পাওয়া গ্রাহকদের যোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

Advertise with us
Advertise with us
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact