|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের ২ শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুইটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আগুনে ব্যাংকের একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলার বেলাবো উপজেলার গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় ও পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে বাড়াচর গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে বাড়াচর গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বোমা নিক্ষেপের পর কার্যালয়ের সামনে আগুন জ্বলে উঠলে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীর সহায়তায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যাংকটির নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ শুনতে পাই। পরে পোঁড়া গন্ধ বের হলে গেট খুলে বাইরে এসে আগুন দেখতে পাই। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি দেখিনি।

জিনারদী গ্রামীণ ব্যাংক শাখার ম্যানেজার সুমি বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ভেতরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পলাশ থানায় এ ঘটনায় একটি জিডি করা হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংক লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। একটি অল্প আগুন জ্বললেও অপরটি আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। আর ভিডিওতে যা ছড়ানো হয়েছে তা এআই দিয়ে তৈরি। তেমন কিছু ওইখানে ঘটেনি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

একই রাতে বেলাবো গাংকুলপাড়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা অতর্কিতভাবে আগুন ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল এবং কিছু সাধারণ কাগজপত্র পুড়ে যায়। ওই সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) ভবনের উপরের তলায় অবস্থান করায় বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পান। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. নাজমুল আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন ছুড়ে মারে। আমি উপরের তলায় থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারি। এতে অফিসে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। তবে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সরল মরমু জানায়, রাত ৩টার পরে কে বা কারা আগুন দিয়ে পারিয়ে যায়। এতে একটা বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর কারা এবং কী উদ্দেশে এ নাশকতার চেষ্টা চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertise with us
Advertise with us
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact