| বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর ঝুলে থাকা একটি তারের কারণে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঝুলে থাকা তারটি অপসারণে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সরিয়ে ফেলা হয়।
এরপর সকাল ৭টা ৩০ মিনিট থেকে সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হয়। বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করছে।