|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালালের ইডিকে হুমকি, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

  |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালের ইডিকে হুমকি, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ঢাকার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিভিল অ্যাভিয়েশনে নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর আক্তারুজ্জামান এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি প্রদানের অভিযোগ এনে একটি মামলা করেছেন। “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

তাতে দেখা দেখা যায়, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”

বিস্তারিত আসছে…

Advertise with us
Advertise with us
মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের...
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact