|

Advertise with us

ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে

মুম্বাই পুলিশ বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এই নোটিশ হাতে পেলেন আমিরের ভাগ্নে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে চরম বিপাকে পড়লেন ইমরান খান।

বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কড়া নির্দেশ দিল মুম্বাই পুলিশ!

আমির খানের ভাইঝি জায়ন মারি ও তার সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত অভিনেতা।

মুম্বাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI – Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না।

তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান।

অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন—‘আমার বিশেষ কোনও রাজনৈতিক দাবি নেই। আমি কোনও সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বাই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে!’

পুলিশের ভ্যান থেকে হাস্যরসাত্মক মেজাজে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা অভিনেতা এখন পুলিশের এই দেশ ছাড়ার নির্দেশের পর কোনও আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বি-টাউন ও নেটপাড়া।

Advertise with us
Advertise with us
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
উত্তরায় আজও সড়ক অবরোধ, তীব্র...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ফিরছে পুলিশ ভেরিফিকেশন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আজ দেবীর বোধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact