|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেন্স গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে লোকমান হোসেন (৫০) এবং নেত্রকোণার বাসিন্দা মাছ ব্যবসায়ী দিরু মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের পাশের সিটে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেন ও দিরু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর দিরু মিয়াও মারা যান।

রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালকের পাশের সিটে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় পথচারী লোকমান হোসেনকেও হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনেরই মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
একনেকে ১৬ হাজার কোটি টাকার...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় টার্মিনালে ১২-৪০ মিনিটের মধ্যে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ বোয়িংয়ের পর ১০টি এয়ারবাস...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact