|

Advertise with us

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর থেকে রাজশাহীতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

শাহ মখদুম বিমানবন্দরে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী সড়ক পথে বিমানবন্দর থেকে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। মন্দির পরিদর্শন শেষে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন। রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দুপুর থেকে নেতাকর্মীরা মাদরাসা মাঠের সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুত, নগর পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Advertise with us
Advertise with us
নিউইয়র্কে গ্ল্যামারাস তমা মির্জা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রংপুরের ধর্মসভা মন্দিরে ১০ লাখ...
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা ৫ দিন...
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে...
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact