|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
প্যাসেঞ্জার ভয়েসের প্রকাশিত সংবাদের জের

ঝুঁলে থাকা বিআরটিএর ২৩ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) নিয়োগ দিলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝুঁলে থাকা বিআরটিএর ২৩ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) নিয়োগ দিলো মন্ত্রণালয়

প্রশ্নবিদ্ধ নিরাপদ সড়ক দিবস- ২০২৬ পালনের পর নড়েচড়ে বসা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে অদৃশ্য কারণে আটকে রাখা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে ২৩ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারী করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২৭ অক্টোবর ২০২৬ তারিখের নং৩৫.০০.০০০০.০২০.১১.০০৪.২৬-৩৪৬ সংখ্যক স্মারকের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

২৬ জন সহকারী পরিচালকের নিয়োগের কার্যক্রম গ্রহণ করলেও পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা থাকায় ৩ জনের নিয়োগ প্রদান করেনি কর্তৃপক্ষ।

বিআরটিএ’র ৬ মোটরযান পরিদর্শকের পদোন্নতি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারী পচিালক (ইঞ্জিনিয়ারিং) (নবম-গ্রেড) এর পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট ও ডোপটেস্ট রিপোর্ট গত ১৬ই মে নং- জাববইহা/একা/২০২৬/১৭৪/১(৪) সংখ্যক স্মারকে বিআরটিএ’র সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন এর কাছে পত্র প্রেরণ করেন জাতীয় বক্ষব্যধী ইনস্টিটিউট ও হাসপাতাল এর পরিচালক ডাঃ গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুঁঞা। পত্রে সাময়ীকভাবে মনোনিত প্রার্থীদের চাকুরি করার উপযুক্ত বলে ঘোষণা করেন। এর পূর্বে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নং-৮০.০০.০০০০.০০০১(গোপনীয়). ১৭. ০০৩. ২০২৬-২৩ সংখ্যক স্মারকে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তারিখের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অধিনে সহকারী পরিচলক (ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের ৬৬নং বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সাময়িকভাবে ২৬ জনকে মনোনয়ন প্রদান করা হয়।

মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট ও ডোপটেস্ট রিপোর্টে প্রার্থীরা উপযুক্ত বিবেচিত হলেও একটি কুচক্রি মহল ও বিআরটিএর গোপন সিন্ডিকেটের প্রভাবে এই সহকারী পরিচালকদের নিয়োগে দীর্ঘ
সূত্রতা তৈরি হয়েছিলো। পরবর্তীতে উক্ত বিষয়ে ১৮ই অক্টোবর প্যাসেঞ্জার ভয়েসে “৩৩ জেলায় সহকারী পরিচালক নেই বিআরটিএ’র। বিআরটিএ’র শূণ্য পদের নিয়োগের প্রজ্ঞাপন জারিতে কর্তৃপক্ষের উদাসীনতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

সংবাদ প্রকাশের পর শারদীয় দুর্গা পূজার ছুটি শেষ হওয়ার পরপরই এইসব সহকারী পরিচালক(ইঞ্জিঃ)দের নিয়োগ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নিয়োগ পেয়েছেন যারা: মোঃ নুরুল ইসলাম,মেরাজ আহম্মেদ,মুশফিক ইবনে কাদের,মোঃ জাওয়ারুল মোরসালিন,মোঃ রাশেদুল হাসান,মোঃ তৌহিদুল হাসান,সুজন বড়ুয়া,মোঃ মেহেদী হাসান,মোঃ আল-আমিন,মোঃ জাকির হোসেন,মোঃ কারিমুল জোয়াদ্দার,শাহারিয়ার কবির সোহান,আদনান ইবনে হোসাইন,মোঃ সাইফুল আলম,মোঃ খোকন হাসান মিম,মোঃ ইত্তিহাদ সরকার,রাসেল হোসেন,এস এম আতিক আহনাফ, শাহরিয়ার আহমেদ,মোঃ মুহতাসিম ফারদিন,তারেক মুহাম্মদ ইফতেখার,মোঃ সামিন আশিক আজিজ,ফাতে মোহাম্মদ নূর।

বিআরটিএর বদলি বাণিজ্যের জাঁতাকলে পিষ্ট নিরাপদ সড়কের প্রত্যাশা

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অসম্মত বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের বিআরটিএ কর্তৃক নির্ধারিত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। পাশাপাশি চাকরিতে যোগদানের তারিখ থেকে দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময় বাড়াতে পারবে।

৬ বিভাগে শূণ্য বিআরটিএর পরিচালক (ইঞ্জিঃ) পদ, যোগ্যতা থাকলেও মিলছে না চলতি দায়িত্ব

এ ছাড়া যোগদানের সময় নির্ধারিত ফরমে সম্পত্তির হিসাব জমা দেওয়া এবং ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ ও প্রদান না করার মর্মে বন্ড সম্পাদনের শর্তও দেওয়া হয়েছে। যোগদানের জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংস্থাপন শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে নিয়োগসংক্রান্ত শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

চলতি দায়িত্ব প্রদানে বিআরটিএর গড়িমসি, নেই আইনের তোয়াক্কা

৩৩ জেলায় সহকারী পরিচালক পদে শূণ্যতার জটিলতা থেকে বের হচ্ছে বিআরটিএ:

বিআরটিএ সূত্র বলছে, নতুন নিয়োগপ্রাপ্ত ২৩ জন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) যোগদান করলে সারাদেশে গ্রাহক হয়রানি ও গ্রাহকের সেবা প্রদানে সৃষ্ট সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। ৩১ ডিসেম্বরের পূর্বে পদোন্নতিযোগ্য ৬টি শুণ্য পদে জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী মোটরযান পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, মাহফুজ হোসেনকে পদোন্নতি দিলে মোটাদাগে বিআরটিএর জনবল সমস্যা লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
ঝুঁলে থাকা বিআরটিএর ২৩ সহকারী...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact