|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ ঋণ সুবিধার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ ঋণ সুবিধার উদ্বোধন

মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ ঋণ সুবিধার উদ্বোধনবাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা করেছে সিটি ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের দরবার শরিফ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক শেখ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য, যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলা পর্যায়ে নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও বাজার সংযোগের ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো – আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁ, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এছাড়াও গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Advertise with us
Advertise with us
মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আজ থেকে আর গোপালগঞ্জ যাবে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact