ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, এদিন বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবির পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী যাচ্ছিল। বাসটি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় আসলে ঢাকাগামী গ্রিন ভিউ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রিন ভিউ বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলে নিহত হন।
এ দুর্ঘটনায় নারী-শিশুসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
এদিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় বাঁশ বহণকারী একটি ট্রলিগাড়ি উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহত ফোরকান গাজী ট্রলিগাড়িটির মালিক বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুটি দুর্ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে গ্রিন ভিউ নামের একটি বাসের চালকের অবস্থা আশঙ্কাজন বলেও জানান তিনি।