|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উল্টো পথে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উল্টো পথে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর গাড়ি, পুলিশের দুই মামলা

উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল মন্ত্রীর গাড়িটি। এ সময় ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। পরে উল্টো পথে চলার অভিযোগে গাড়িটির বিরুদ্ধে একটি এবং চালকের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। দুই মামলায় তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, গাড়িটির চালকের নাম আরিফ হোসেন। ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও ছিলেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘সরকারের শীর্ষ মহল থেকে আমাদের কাজ করার সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। সাধারণ মানুষেরও আইন ভঙ্গ করার আর সুযোগ থাকবে না।’

সূত্র আজকের পত্রিকা

Advertise with us
Advertise with us
গঙ্গার পানি নিয়ে ভারতের সঙ্গে...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সরকার সাত মাসে ২ বার...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact