|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জ্বালানি ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বালানি ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, জ্বালানি নিরাপত্তা বাংলাদেশের জন্য এখন বড় ইস্যু। এ খাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি আজ বেশিরভাগ ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান সহযোগী। গত মে মাসে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর জন্য জি-টু-জি সুযোগ উন্মুক্ত করেছে।
শেভরন শুধু বাংলাদেশে সবচেয়ে বড় মার্কিন বিনিয়োগকারীই নয়, এটি দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারীও। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকেরও বেশি উৎপাদন করে।

এ ছাড়া এক্সেলারেট দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট পরিচালনা করছে এবং জিই ভার্নোভা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এলএনজি, এলপিজিসহ জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্র সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার এবং মার্কিন কোম্পানিগুলো আরও কাজ করতে আগ্রহী, জানান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পুঁজি ও তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকার বাড়ানো এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে যুক্তরাষ্ট্র ও আইবিএফবি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ‘সহায়তার চেয়ে বাণিজ্য’ এবং ‘অনুদানের চেয়ে বিনিয়োগ’-এর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ বা আর্ট উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেবে এবং স্বচ্ছ শুল্ক ব্যবস্থা, সুষ্ঠু নিয়মকানুন ও শ্রম-বিজ্ঞানের আন্তর্জাতিক মানদণ্ড বাংলাদেশকে প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতিতে পরিণত করতে সহায়তা করবে। পাশাপাশি অ-শুল্ক বাধা কমানোর ওপরও জোর দেন তিনি।

বাংলাদেশকে ‘ইউএস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন’ বা ডিএফসির জন্য যোগ্য ঘোষণা করার বিষয়টি উল্লেখ করে ক্রিস্টেনসেন জানান, ২০১৯ সালে গঠিত যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ শাখা জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তিতে বিনিয়োগ করে। ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বীমা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে ডিএফসি বাস্তব কৌশলগত ও অর্থনৈতিক ফলাফল সম্পন্ন সেরা প্রকল্পগুলোকেই অর্থায়ন করবে।

সবশেষে বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে প্রয়োজনীয় সংস্কারে আইবিএফবিকে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত এবং প্রতিষ্ঠানটির ২০তম বর্ষপূর্তিতে অভিনন্দন জানান।

Advertise with us
Advertise with us
মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আজ থেকে আর গোপালগঞ্জ যাবে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact