|

Advertise with us

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সড়কে যাতায়াত করা শত শত গাড়ি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার অ্যাগ্রোর একটি পোল্ট্রি খাদ্য বোঝায় কাভার্ডভ্যান সড়কে উল্টে গেলে চট্টগ্রামমুখী লেনে এই যানজট সৃষ্টি হয়। এ ছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের মধ্যে দুটি কাভার্ড ভ্যান উল্টে যানজট দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে।

ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছি।

যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। কখন যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছি না।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে উপপরিদর্শক জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেছি।

দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর যানজট স্বাভাবিক হয়ে যাবে।

Advertise with us
Advertise with us
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিমানবন্দর থেকে গ্রেপ্তার রংপুর জেলা...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact