|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালাল বিমানবন্দরে প্রায় ১ কেজি অবৈধ স্বর্ণসদৃশ বস্তুসহ যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালাল বিমানবন্দরে প্রায় ১ কেজি অবৈধ স্বর্ণসদৃশ বস্তুসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি অবৈধ স্বর্ণসদৃশ বস্তুসহ দুবাইফেরত হাসান মিয়া নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

আজ (রোববার, ১৫ নভেম্বর) ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসার পর ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

আরও জানানো হয়, এক্স-রে পরীক্ষায় হাসান মিয়ার রেকটামে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তার রেকটাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন কর্মকর্তারা। এছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর ওজন প্রায় এক হাজার গ্রাম। উদ্ধারকৃত বস্তু থেকে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা পরীক্ষা এবং পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে।

সংস্থাটি জানায়, এ চক্রটিকে শনাক্ত এবং এর নেপথ্যে জড়িতদের উদ্‌ঘাটনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলেকে সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেয়া হতে পারে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
এসপি জাহাঙ্গীরের দায় নেবে না...
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫...
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact