|

Advertise with us

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবস্থানের ঘটনায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করলে কারখানাগুলো ছুটি দেওয়া হয়।

সকালে কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নীটওয়্যার এবং আলিম নীটওয়্যার কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে গাজীপুর সদর উপজেলার কর্মবিরতির কারণে কমপক্ষে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে শ্রমিক বিক্ষোভের খবরে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা আরও কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় ছয়টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া গাজীপুর সদর উপজেলার শ্রমিক বিক্ষোভের কারণে এস এম নীটওয়ারস, গোল্ডেন রিফিট গার্মেন্টস, সিল্কেন সুইং লিমিটেড, আর এন জি গার্মেন্টস ও ফকিরা গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোরসহ কয়েকটি এলাকার ছয়টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি বাঘের বাজার এলাকার শ্রমিক বিক্ষোভের পর কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact