|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান থানার একটি পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ফুলবাড়িয়া গ্রামে যান।

পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাঁদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Advertise with us
Advertise with us
এমপির কাছে জেলেদের অভিযোগ, পদ্মা...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আ.লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ভুয়া মনে করে পুলিশ সদস্যদের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact