|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভারতের ভিসা আবেদনে যুক্ত হলো নতুন ফরম, দিতে হবে যেসব তথ্য

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের ভিসা আবেদনে যুক্ত হলো নতুন ফরম, দিতে হবে যেসব তথ্য

ভারতের সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে এখন থেকে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

গতকাল বৃহস্পতিবার হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি অ্যাডভাইজরিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্ম গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে জমা দেওয়া হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রকাশিত এক পাতার অঙ্গীকারনামায় আবেদনকারীকে ঘোষণা দিতে হবে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করছেন, ভারত সফরে শুধু সেই উদ্দেশ্যেই যাবেন। পাশাপাশি আবেদনের তারিখে তিনি ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক বলেও অঙ্গীকার করতে হবে।

ফর্মের প্রথম অংশে ব্যক্তিগত তথ্য হিসেবে পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা দিতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে।যেমন—পর্যটন, ব্যবসা, চিকিৎসা বা সম্মেলনে অংশগ্রহণ।

অঙ্গীকারনামার পরবর্তী অংশে সফর শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান না করার প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়া ভারতে অবস্থানকালে দেশটির আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলা এবং আইনবিরোধী কোনো কাজে জড়িত না হওয়ার অঙ্গীকার করতে হবে।

ফর্মে বলা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করলে ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সবশেষে আবেদনকারীকে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করে ফরমটি সম্পন্ন করতে হবে।

অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে মা-বাবার উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ভারতের ভিসা আবেদনে যুক্ত হলো...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
বাঁশখালীতে সড়কের ওপর বাস উল্টে...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
মরিশাসে কাচের ভারী বাক্স চাপা...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact