|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন, দক্ষ চালকদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন, দক্ষ চালকদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, ফেনী ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ফেনী সার্কেলের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোডশো, আলোচনা সভা এবং দক্ষ পেশাদার চালকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও রোডশোতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সড়ক পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে দক্ষতা ও নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত পেশাদার মোটরযান চালকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এর মাধ্যমে দক্ষ চালকদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ড্রাইভিংয়ে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকদের এ উদ্যোগ সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ চালক তৈরিতে উৎসাহ প্রদান এবং দুর্ঘটনামুক্ত সড়কব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

 

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact