|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কক্সবাজার বিআরটিএর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার বিআরটিএর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কক্সবাজারের উদ্যোগে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহযোগিতায় দিবসটি উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রোডশোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।

রোডশো শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকসহ ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্র্যাক, সাংবাদিক প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং সড়ক পরিবহন খাতের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষপর্যায়ে পেশাদার মোটরযান চালকদের দক্ষতা ও যোগ্যতার নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত চালকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact