|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বারোপ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

​র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ অনিক ইসলাম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন,সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন, সাটুরিয়া সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

​এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালনায় সতর্কতা অবলম্বন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত সচেতনতা এবং আইন মেনে চলার কোনো বিকল্প নেই।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact