|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঝালকাঠি বিআরটিএর র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঝালকাঠি বিআরটিএর র‌্যালি ও আলোচনা সভা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝালকাঠি সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরে র‍্যালিটি বের করা হয়। এতে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুজীবুর রহমান, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু এবং বিআরটিএ ঝালকাঠি সার্কেলের সহকারী পরিচালক মাহফুজ আহম্মেদসহ অন্যরা।

সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact