|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে চুক্তি করল বাংলা‌দেশ-জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে জাপান ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় জাপানি অনুদান সহায়তার বিষয়ে নথিপত্রে স্বাক্ষর ও তা বিনিময় করেন।

ঢাকার জাপান দূতাবাস জানায়, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপান-নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি সামুদ্রিক অপরাধ দমন এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকালে (২৬ থেকে ২৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।

Advertise with us
Advertise with us
আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে...
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact