|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে

চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ কক্সবাজারগামী পর্যটক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। এটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছিল। দ্রুতগতির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে...
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact