| রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পরও সন্ধান মেলেনি হেলাল উদ্দীনের। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এর আগে ঘটনার দুই দিন পর শনিবার সকাল ৮টায় বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় একই পরিবারের নিখোঁজ হেলাল উদ্দিনর ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিনের মরদেহ উদ্ধার করা হয়। তারা কুমিল্লা উপজেলার হোমনা উপজেলার শ্রীমুদ্দি গ্রামের বাসিন্দা। তবে তাদের বাবা হেলাল উদ্দীন নিখোঁজ থাকেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক নারী নিহত ও একই পরিারের চারজন নিখোঁজ হন। সেদিনই নিখোঁজদের সন্ধান শুরু করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া গেলেও নিখোঁজদের পেতে বেগ পেতে হয়। এর মধ্যে শনিবার তিনজনের মরদেহ পাওয়া যায় এবং তাদের বাবা এখনো নিখোঁজ।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহেদ চৌধুরী বলেন, নিখোঁজ হেলাল উদ্দীনকে খুজেঁ পেদে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চতুর্থ দিনের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরাও সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।