|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক

  |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক

পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মায় ট্রলার দুর্ঘটনায় তিনজন নিখোঁজের দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পার হয়ে গেলেও নিখোঁজ এক যুবক। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ট্রলার থেকে পড়ে এ নিখোঁজের ঘটনা ঘটে। তবে এখনো উদ্ধার কাজ চলমান।

নিখোঁজ ওই যুবকের নাম রাকিবুজ্জামান রকি (৩০)। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার কবিরপুর এলাকার মৃত হাছান আলীর ছেলে। এছাড়া তিনজন নিখোঁজের পর জীবিত উদ্ধার হয়েছে মো. লিটন (৩৮) একই এলাকার বিদ্যুৎ আলীর ছেলে। অপরজন ওহাব (৪৫) কুষ্টিয়ার আরোয়াপাড়া এলাকার বাসিন্দা।

নৌ-পুলিশ ও নিখোঁজ যুবকের সঙ্গীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার কাতলা ঘাট থেকে ১২০ জন বেড়ানোর উদ্দেশে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে আসেন।

মাজার এলাকা ঘুরে রাত ৯টার দিকে ট্রলার নিয়ে তারা পাকশীর পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে এলে পানির তীব্র স্রোতে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে।

ধাক্কায় প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রলার থেকে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যায়। এসময় ট্রলারে থাকা সঙ্গীরা লিটন ও ওহাবকে উদ্ধার করলেও রকি পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ, ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিস টিম যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। মাঝরাত পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়েও রকিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘ট্রলার থেকে নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়। এদের মধ্যে দুইজন জীবিত উদ্ধার হয়েছে। তবে রকি নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টায় রয়েছে।’

Advertise with us
Advertise with us
দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী...
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact