|

Advertise with us

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টা‌ঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মাহসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে সাধারণ মানুষ। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, গাজীপুরের চন্দ্রায় ডিভাইন ও ইন্টার স্টপ কারাখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে সড়ক অবরোধ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুরে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। ১০ প্লাটুন থেকে বাড়িয়ে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

এদিকে, আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। নিরাপত্তা শঙ্কায় বেশিরভাগ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Advertise with us
Advertise with us
২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি...
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মির্জা ফয়সল আমীন ও এলিজা...
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact