|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’, চলছে সন্ধান

  |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’, চলছে সন্ধান

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতাং প্রদেশে যাওয়ার পথে জাভা সাগরে ২৪০ জনের বেশি যাত্রী বহনকারী একটি জাহাজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় আজ রোববার সকালে জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী দল। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কালিমানতাং প্রদেশের বাঞ্জারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় দুই ঘণ্টা পর তারা এ বিষয়ে খবর পায়। দক্ষিণ কালিমানতাং বোর্নিও দ্বীপে অবস্থিত। জাহাজটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে বাঞ্জারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।

অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, ‘জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। তারা জানতে পারে, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছে।’ প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জানা গেছে জাভা সাগরে। বাঞ্জারমাসিনের একটি জেটি থেকে জায়গাটি প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে। জাহাজটির যাত্রী তালিকা বা ম্যানিফেস্ট অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি কর্তৃপ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’, চলছে সন্ধান

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানতাং প্রদেশে যাওয়ার পথে জাভা সাগরে ২৪০ জনের বেশি যাত্রী বহনকারী একটি জাহাজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় সময় আজ রোববার সকালে জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারী দল। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কালিমানতাং প্রদেশের বাঞ্জারমাসিন শহরের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ‘ভার্গো ট্রান্সপোর্ট-৮’ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর প্রায় দুই ঘণ্টা পর তারা এ বিষয়ে খবর পায়। দক্ষিণ কালিমানতাং বোর্নিও দ্বীপে অবস্থিত। জাহাজটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে বাঞ্জারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল।

অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, ‘জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়। তারা জানতে পারে, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছে।’ প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জানা গেছে জাভা সাগরে। বাঞ্জারমাসিনের একটি জেটি থেকে জায়গাটি প্রায় ১৪৮ কিলোমিটার (৯২ মাইল) দূরে। জাহাজটির যাত্রী তালিকা বা ম্যানিফেস্ট অনুযায়ী, এতে ২৪১ জন যাত্রী ছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করে।

ঘটনার পর একটি উদ্ধারকারী দলকে বাঞ্জারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার জেটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি উদ্ধারকারী জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট–৮’-এর সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে রওনা হয়েছে।

উদ্ধার অভিযানের সমন্বয়কারী সুদায়ানা বলেন, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় কর্তৃপক্ষ তাদের হাতে থাকা সব জনবল ও সরঞ্জাম কাজে লাগাচ্ছে। তিনি বলেন, জাহাজটির সন্ধানে সামুদ্রিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। একই সঙ্গে ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।ক্ষকে জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাহাজটি শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করে।

ঘটনার পর একটি উদ্ধারকারী দলকে বাঞ্জারমাসিনের বাসিরিহ অনুসন্ধান ও উদ্ধার জেটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি উদ্ধারকারী জাহাজ ‘ভার্গো ট্রান্সপোর্ট–৮’-এর সর্বশেষ সম্ভাব্য অবস্থানের দিকে রওনা হয়েছে।

উদ্ধার অভিযানের সমন্বয়কারী সুদায়ানা বলেন, জাহাজটিতে বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় কর্তৃপক্ষ তাদের হাতে থাকা সব জনবল ও সরঞ্জাম কাজে লাগাচ্ছে। তিনি বলেন, জাহাজটির সন্ধানে সামুদ্রিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। একই সঙ্গে ওই এলাকার আবহাওয়ার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে...
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact