ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আমদানিকারকদের পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২২৩২ টাকা বিক্রির প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে বিয়াম অডিটোরিয়ামে এলপিজির মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ব্যাপারে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ( বিইআরসি) টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে গণশুনানিতে তা ১৯৭৬ টাকার সুপারিশ করা হয়েছে। তাতে ১৩৯ টাকা বা প্রায় ৮ শতাংশ দাম বাড়ার সুপারিশ করা হয়েছে।
এলসি খোলা থেকে শুরু করে ডিলার ও খুচরা বিক্রেতাদের খরচ বেড়েছে। তাই, বর্তমানে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২২৩২ টাকা করার দাবি জানান গণশুনানিতে অংশ নেওয়া বিভিন্ন এলপিজি গ্যাস কোম্পানির প্রতিনিধিরা।
তাদের প্রস্তাব আমলে নিয়ে বিইআরসি টেকনিক্যাল কমিটি গঠন করে। কমিটি ভিন্ন দিক বিবেচনা করে ১২ কেজি এলপিজির দাম ১৯৭৬ টাকার প্রস্তাব করে।