|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

Advertise with us
Advertise with us
‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
একসঙ্গে পাঁচ স্লিপার এসি বাসকে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
তুরাগ নদের কাছে পাওয়া বাইক...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষা অভিযানে কমেছে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact