|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ

মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বিআরটিএ।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভধাতুর প্লেটে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। সরকার মোটরসাইকেলের পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের পাশাপাশি সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সম্মুখভাগে নিম্নবর্ণিত শর্তানুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, মোটরসাইকেল (স্কুটার) এর নম্বর প্লেটের দৈর্ঘ্য-২০০ মি.মি. ও প্রস্থ-১০০ মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.। স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য-২৮৫ মি.মি. ও প্রস্থ ৫০ হবে মি.মি.। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি.।

ম্যানুয়াল নম্বরপ্লেটের উপাদান স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের হতে হবে।নম্বরপ্লেটটি সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর অন্য কোনও শোভাবর্ধন ও নকশা করা যাবে না।

এ ক্ষেত্রে স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।

এগুলো না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিআরটিএর পক্ষ থেকে বলা হয়।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
একসঙ্গে পাঁচ স্লিপার এসি বাসকে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
তুরাগ নদের কাছে পাওয়া বাইক...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষা অভিযানে কমেছে...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শীতের সবজি এলেও কমেনি দাম,...
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact