|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা

  |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়।

এতে মামলার বাদী মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে আপত্তি না থাকার কথা জানান।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জানান, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত নয়। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানি উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিন দিলে তার আপত্তি নেই।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানি শেষে বিচারক আসামি মাকছুদার জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুলের আবেদন নামঞ্জুর হয়েছে।

Advertise with us
Advertise with us
স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী...
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল এসেছে ৫০৭ কোটি...
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact