|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভৈরব নদে ট্রলার ডুবি, ৭ দিন পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ

  |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভৈরব নদে ট্রলার ডুবি, ৭ দিন পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ৭ দিন পর রাকিব খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা গ্রামের কাছে কাজীবাছা নদীতে স্থানীয়রা গতকাল সন্ধ্যায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রূপসা নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চট্টগ্রামে সাঙ্গু নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েক দিন আগের একটি মরদেহ দেখতে পান তারা। নিখোঁজ পরিবারের দেওয়া বর্ণনার সঙ্গে মরদেহটির মিল থাকায় প্রাথমিকভাবে এটি রাকিবের বলে ধারণা করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাকিবের মামা কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিবের মরদেহ শনাক্ত করি।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে নগরীর ভৈরব নদের জেলখানা ঘাটে ফেরির ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় রাকিব খান নামের এক যুবক নিখোঁজ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার...
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস...
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভৈরব নদে ট্রলার ডুবি, ৭...
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact