|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে যাওয়া যাবে না

  |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাকে গভীর সাগরে যাওয়া যাবে না

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তরমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ বিকেল ৩টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তরমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য বলা হয়েছে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact