|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

  |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং পরে আরও ঘণীভূত হয়ে একই এলাকায় (১৫.৬° উত্তর অক্ষাংশ এবং ৯৭.৬° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়। এটি আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কি.মি. দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণপূর্বে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৭০ কি.মি. দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কি.মি. দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Advertise with us
Advertise with us
একনেকে ১৬ হাজার কোটি টাকার...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় টার্মিনালে ১২-৪০ মিনিটের মধ্যে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ বোয়িংয়ের পর ১০টি এয়ারবাস...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact