|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডাকাতের মারধরে গ্যারেজ মালিক নিহত, ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গ্যারেজের মালিক ও তার স্ত্রীকে মারধর করে রশি দিয়ে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে গেছে। পরে স্থানীয়রা গ্যারেজমালিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গ্যারেজ মালিকের নাম অহিদুল্লাহ (৫৪)। তার স্ত্রীর নাম ওসনা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে একদল দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অহিদুল্লাহ ও তার স্ত্রী ওসনা খাতুনকে মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে দুর্বৃত্তরা গ্যারেজে থাকা ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertise with us
Advertise with us
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
পাকিস্তান গেলেন স্পিকার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact