|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন এগ্রিমেন্ট (সিএ) বা বিশেষ পরিচালন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব থার্ড টার্মিনাল অ্যাট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’ শীর্ষক প্রকল্পের কনসেশন এগ্রিমেন্টের নীতিগত অনুমোদন চেয়ে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভায় প্রস্তাবটি পর্যালোচনা ও আলোচনার পর নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করে কমিটি।

সংশ্লিষ্টরা জানান, তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রস্তাবিত চুক্তিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে চুক্তির আওতায় কোন প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাবে, চুক্তির মেয়াদ কত বছর হবে কিংবা আর্থিক শর্ত কী থাকবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
পাকিস্তান গেলেন স্পিকার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ...
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact