ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসেই টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সফরের নির্ধারিত তারিখ ও কত দিনের সফর, এ বিষয়ে কিছুই জানাননি তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়। সফরটি চার দিনের হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন ও জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা প্রাধান্য পেতে পারে বলেও জানা গেছে।
কূটনৈতিক সূত্র বলছে, টোকিও সফরের সময় জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।