|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আজ ৭ নভেম্বর থেকে গ্রাম পুলিশের বেতন ভাতা কার্যকর হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে বেড়ে ১১ হাজার হবে। আর গ্রামের পুলিশের সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ হবে। এমনকি অবসর ভাতাও বাড়বে বলে ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত, সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact