ডেস্ক রিপোর্ট | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সৌদি আরবের উপকূলীয় অঞ্চল রাস আল খাফিজের ৭২ নটিক্যাল মাইল পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটি বলেছে, যেখানে হামলা হয়েছে সেটি আরব উপসাগরে পড়েছে। যা আবার পারস্য উপসাগর হিসেবেও পরিচিত। আর ট্যাংকারটিতে আঘাত হেনেছে অজ্ঞাত বস্তু।
তবে হামলা সত্ত্বেও ট্যাংকারটির কোনো ক্রু আহত বা নিহত হননি। যারা ট্যাংকারে ছিলেন তাদের সবার খোঁজ আছে। এছাড়া হামলার কারণে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
গত তিন সপ্তাহ ধরে ইরান হরমুজ ও আরব সাগরে চলাচল করা জাহাজে হামলা চালাচ্ছে। বিশেষ করে যেসব জাহাজ তাদের নির্ধারিত রুট ছাড়া চলে সেগুলোকে টার্গেট করা হচ্ছে। কবে সৌদির উপকূলে হামলার শিকার হওয়ার ট্যাংকারটিতে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত নয়।
সূত্র: রয়টার্স